সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান

সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান

উত্তরদক্ষিণ। শনিবার (৫ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৩০

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি চলতি এপ্রিল মাসেই অনুষ্ঠিত হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানে এ খবর জানানো হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদন মতে, আসন্ন বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ করা।

সর্বশেষ ২০১২ সালে দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ‘ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল’ ঠিক করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। তবে ঠিক কবে ও কোথায় এই সংলাপ অনুষ্ঠিত তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading