শাহবাগে ফুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

শাহবাগে ফুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

উত্তরদক্ষিণ। শনিবার (৫ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:২৫

রাজধানীর শাহবাগের ফুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading