মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

উত্তরদক্ষিণ। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১১:০০

মাগুরায় সদস্য ফরম বিতরণ কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ। কার্যক্রম চলমান অবস্থায় বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দু’পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

পরে এ নিয়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিমসহ অন্তত ১০ জন আহত হন।

শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, সংঘর্ষের ঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading