বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলা

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলা

উত্তরদক্ষিণ। রবিবার (৬ এপ্রিল), ২০২৫, আপডেট ২২:৩০

বেসরকারি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী তিন মাস তিনি ছুটিতে থাকবেন। সোমবার (৭ এপ্রিল) থেকে তার ছুটি কার্যকর হবে।

রবিবার (৬ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি সূত্র জানায়, চট্টগ্রামের বহুল আলোচিত এস আলম গ্রুপ, নাবিল গ্রুপকে নিয়মবহির্ভূতভাবে সুবিধা দেয়া ও বিভিন্ন ঋণসংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ায় মুনিরুল মওলার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ইসলামী ব্যাংক।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। ২০১৭ সাল থেকে ব্যাংকটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমের মালিকানাধীন গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। নতুন পর্ষদ গঠনের পর ব্যাংকের অনিয়ম খুঁজতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।

পরিচালনা পর্ষদের সূত্রটি জানায়, এসব নিরীক্ষায় এস আলম সংশ্লিষ্ট প্রায় এক লাখ কোটি টাকার ঋণে অনিয়মের তথ্য বেরিয়ে আসে। এতে সংশ্লিষ্টতা পাওয়া এমডি মুহাম্মদ মুনিরুল মওলার। এর পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদের সভায় এমডিকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এছাড়া, ব্যাংক কোম্পানি আইনের ৪৬- ধারা অনুযায়ী তাকে যেন অপসারণ করে, এজন্য বাংলাদেশ ব্যাংককে তার অনিয়মের তথ্য তুলে ধরে ইসলামী ব্যাংক চিঠি দেবে বলেও জানায় সূত্রটি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading