ক্লাস বর্জন করে ফিলিস্তিনের প্রতি সংহতি ঢাবি শিক্ষার্থীদের

ক্লাস বর্জন করে ফিলিস্তিনের প্রতি সংহতি ঢাবি শিক্ষার্থীদের

উত্তরদক্ষিণ। রবিবার (৬ এপ্রিল), ২০২৫, আপডেট ২২:৪৫

প্যালেস্টানে ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের ব্যানারে এই ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামিক স্টাডিজ, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞান, আরবি, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দেন।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে গাজার প্রতি সংহতি প্রকাশ করে এদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। জনসংযোগ দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়— ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এছাড়া, সোমবার সকাল টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading