সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

উত্তরদক্ষিণ। সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, আপডেট ০৯:২০

চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন রবিবার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তারা ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন, যা তাদের ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

চেয়ারম্যান বলেন, প্রাথমিক তদন্তে ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রায় ৩৯ কোটি টাকা অর্জন করেছেন। এছাড়া তার নয়টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

তিনি আরও বলেন, আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে, কারণ তাদের বিরুদ্ধে তদন্তে ৫৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৬৮৩ কোটি টাকার অবৈধ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এই লেনদেনগুলো তাদের আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে জানান দুদক চেয়ারম্যান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading