হাট ইজারা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

হাট ইজারা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:০৫

বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতি (৫২)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মধ্যে জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বাংলা ১৪৩১ সালের জন্য মমিনপুর হাটের ইজারা পান রুবেল সরদার নামে এক ব্যবসায়ী। তিনি বিএনপির স্থানীয় ওয়ার্ডের যুবদল নেতা। একই এলাকার ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল কুদ্দুস ইজারায় অংশ নিলেও তিনি ইজারা পাননি। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় তার মধ্যে। নতুন ইজারাদারদের ১৫ এপ্রিল থেকে ইজারা তোলার জন্য ইউএনও অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়।

বুধবার রাতে ইজারাদার রুবেল সরদার তার সহযোগীদের নিয়ে হাটে হাসিল আদায় করতে গেলে প্রতিপক্ষ কুদ্দুস ও তার লোকজনদের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, রুবেল ও তার পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে ৯ জন আহত হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading