রাবি ভর্তি যুদ্ধে চার হাজার আসনের বিপরীতে লড়বে ২ লাখেরও বেশি শিক্ষার্থী

রাবি ভর্তি যুদ্ধে চার হাজার আসনের বিপরীতে লড়বে ২ লাখেরও বেশি শিক্ষার্থী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:৫০

আগামীকাল শনিবার (১২ এপ্রিল) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির কথা মাথায় রেখে এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা রাজশাহীসহ ৫ টি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাবির ২৭ টি বিভাগের এ, বি ও সি ইউনিটের মোট চার হাজার ৩২৩টি আসনের বিপরীতে দুই লাখ ৩৭ হাজার ৪১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

এ সময় তিনি বলেন, এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে কোনো ধরনের জালিয়াতি রোধে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading