হামজার পর সামিত, বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার

হামজার পর সামিত, বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার

উত্তরদক্ষিণ। শুক্রবার (১১ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:০০

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ফুটবলার সামিত সোম অবশেষে জানিয়ে দিয়েছেন তিনি লাল-সবুজের জার্সিতে খেলতে চান। দীর্ঘদিন আলোচনার পর শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিজেই এ ইচ্ছা প্রকাশ করেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

সামিতের ইতিবাচক সাড়া পেয়ে বাফুফে দ্রুতই তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সংবাদমাধ্যমকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামিত আমাদের জানিয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। এখন সে জানতে চেয়েছে, পাসপোর্ট করার প্রক্রিয়াটা কীভাবে হবে, কত সময় লাগবে।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগেই সামিতের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় বাফুফে। ফুটবলারটির এজেন্ট আমিত হাসান জানিয়েছেন, ‘আমরা আশাবাদী জুনেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে সামিতের।’

সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোম বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে কানাডায় পাড়ি জমান। কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা সামিত দেশটির জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ এবং বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না খেলায় ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দল পরিবর্তনের সুযোগ রয়েছে তার।

বর্তমানে সামিতের জন্ম নিবন্ধন তৈরির কাজ চলছে। এজেন্ট আমিত হাসান জানিয়েছেন, ‘সামিতের বাবা-মা ১৯৯৩ সালের পর আর পাসপোর্ট রিনিউ করেননি। তাই তাদের এবং সামিতের নতুন পাসপোর্ট তৈরি করতে হবে। আশা করছি রবিবার, সোমবার বা মঙ্গলবারের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাব। এরপরই সে কানাডায় বাংলাদেশের দূতাবাসে যাবে পাসপোর্ট করতে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading