স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারা আল্লাহর অনুগ্রহ : জামায়াত আমির

স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারা আল্লাহর অনুগ্রহ : জামায়াত আমির

উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:৫০

স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারা আল্লাহর অনুগ্রহ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি বলেন, শুভ নববর্ষ ১৪৩২! দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। এই নতুন বছরে মহান রবের কাছে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।

জামায়াতে আমির বলেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে—এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এ জন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।

ডা. শফিকুর রহমান বলেন, নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে—আমাদের তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading