ডামি নির্বাচন বন্ধে সকলকে ঐকমত্যে আসতে হবে: জামায়াত নেতা

ডামি নির্বাচন বন্ধে সকলকে ঐকমত্যে আসতে হবে: জামায়াত নেতা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:১০

দেশে ডামি নির্বাচন যেনো আর না হয় সেজন্য সকলকে ঐকমত্যে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান।

তিনি বলেছেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পারে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে। বিগত সরকারের ‘আমি তুমি আর ডামি’ নির্বাচন যাতে এদেশে আর না হয় সে জন্য সকলকে ঐকমত্যে পৌঁছতে হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর মুসলিম মিশনের মিলনায়তনে দিনব্যাপী লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয়।

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ফরিদপুর অঞ্চলের শতাধিক জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading