চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:৩০

চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তোতা শেখকে। শুক্রবার সকালে তাকে তোলা হয় আদালতে।

মামলার এজাহারে বলা হয়, সপ্তাহখানেক আগে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে ৫ বছরের শিশুটি। ১৬ এপ্রিল বিকেলে শিবচর উপজেলার ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের প্রতিবেশী তোতা শেখ চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে নেয়। ঘরের দরজা বন্ধ করে শরীরের অস্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় তোতা।

তবে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা খুলতে বললে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে এই ঘটনায় ১৭ এপ্রিল মেয়েটির নানি বাদী হয়ে শিবচর থানায় তোতার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্তকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দেয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading