রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:৫৫

পটুয়াখালী জেলার দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ গোস্তঘর ও গরুর প্রকৃত মালিককে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা শহরের নূতন বাজার এলাকার এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, জবাইকৃত গরুর মাংসে পোকা দেখে তাদের সন্দেহ হয় পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক ঘটনাস্থলে পৌছে মাংস বিক্রেতা ও গরুর মালিককে জরিমানা এবং মাংস জব্দ করে তা মাটিচাপা দেয়ার নির্দেশ দেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading