নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

উত্তরদক্ষিণ। শনিবার (১৯ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৫৫

যথা সময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে বলে মন্তন্য করেছেন লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তবতীকালীন সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না।

গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তবর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে।

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading