চলতি বছরেই ইন্ডিয়া সফর করবেন ইলন মাস্ক

চলতি বছরেই ইন্ডিয়া সফর করবেন ইলন মাস্ক

উত্তরদক্ষিণ। শনিবার (১৯ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:২৫

ইন্ডিয়া সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। চলতি বছরের শেষ দিকেই ইন্ডিয়া আসবেন বলে নিজেই জানিয়েছেন তিনি।

গত শুক্রবার (১৮ এপ্রিল) ইলন মাস্কের সঙ্গে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টেলিফোনে কথা হয়। তারা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ এক পোস্টে জানান মোদি।

ওই ফোনালাপের পরই ইন্ডিয়া সফরের সিদ্ধান্তের কথা জানান ইলন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদির পোস্ট শেয়ার করে তিনি লেখেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পারা সম্মানের। ওই পোস্টেই তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে ইন্ডিয়া আসার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি ইন্ডিয়ান বাজারেও ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইন্ডিয়ান সংস্থা টাটার সঙ্গে টেসলার এরই মধ্যে চুক্তিও হয়েছে বলে খবরে বলা হয়েছে। ইলনের সংস্থার তৈরি গাড়ির ইন্ডিয়ান বাজারে মূল সরবরাহকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading