প্রাক্তনকে শিক্ষা দিতে মুরগি চুরি করলেন প্রেমিক!

প্রাক্তনকে শিক্ষা দিতে মুরগি চুরি করলেন প্রেমিক!

উত্তরদক্ষিণ। রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:৩০

জেল থেকে ছাড়া পাওয়ার পর আড়াই ঘণ্টা সময়ও পার হয়নি। তার মধ্যেই হাজির হয়েছেন প্রাক্তন প্রেমিকার বাসায়। সেখান থেকে প্রেমিকার পোষা মুরগি চুরি করে পালালেন প্রেমিক! অবশ্য কিছুক্ষণের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সেই প্রেমিক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

গত ২৯ মার্চ আমেরিকার ওয়াশিংটনের কিটসাপ কাউন্টি এলাকায় এমন কাণ্ড ঘটেছে। ভিডিওতে দেখা গেছে, জঙ্গলের ভেতর থেকে এক যুবককে গ্রেফতার করছে পুলিশ। যুবকের হাতে রয়েছে একটি মুরগি। পুলিশকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠেন সেই যুবক।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই যুবক সেদিন জেল থেকে ছাড়া পেয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার আড়াই ঘণ্টার মধ্যেই হাজির হন প্রাক্তন প্রেমিকার বাড়িতে। তবে প্রেমিকা দেখা না করায় তার পোষা মুরগি চুরি করে নিয়ে পালিয়ে যান তিনি।

প্রাক্তন প্রেমিকা বলেন,তাদের সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে। তবে হঠাৎ করেই প্রাক্তন প্রেমিক বাড়িতে হাজির হন প্রেমিক। দরজা খুলতে অস্বীকার করলে, বাইরে দাঁড়িয়েই হুমকি দিতে থাকেন তিনি। বাড়িতে পলি নামে একটি পোষা মুরগি ছিল। দরজা না খোলায় পোষা মুরগি পলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান প্রাক্তন প্রেমিক। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করেন ওই নারী। সেই সময় যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশ। পরে একটি জঙ্গলে মুরগিসহ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সঙ্গে থাকা ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড করা হয়।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে জঙ্গলের ভেতর লুকিয়ে আছেন এক যুবক। পুলিশ তাকে ঘিরে ধরলে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মুরগির কোনো ক্ষতি করবেন না। তাকে আঘাত দেবেন না দয়া করে।’

মূলত প্রাক্তন প্রেমিকাকে শিক্ষা দিতেই পোষা মুরগিটি চুরি করেন তিনি। পরবর্তীতে মুরগিটি উদ্ধার করে ওই নারীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading