ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করাই ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য: আলী রীয়াজ

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করাই ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য: আলী রীয়াজ

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, আপডেট ১১:০৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদল।

সোমবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছে।

এর আগে সকাল ১০টার দিকে দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন৷

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন৷

বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা।

এসময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য দলটির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

মিয়ামির অধিনায়ক মেসি সেই ম্যাচে একটি গোল করেন এবং আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে তিনটি আঙুল দেখিয়ে প্রতিপক্ষ দলের ভক্তদের সামনে উদযাপন করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading