ডিসেম্বরে ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন হবে : ইউজিসি

ডিসেম্বরে ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন হবে : ইউজিসি

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:৫০

চলতি বছরের ডিসেম্বর মাসে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধিদের নিয়ে ঢাকায় তিন দিনের একটি আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে। আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন বিষয়ে ইউজিসিতে সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. সাইদুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ঢাকার একটি হোটেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি সফল বাস্তবায়নে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। এই সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধি ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এ অঞ্চলের ইউজিসি নেটওয়ার্ককে একত্রিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতামূলক মনোভাব জোরদার এবং উচ্চশিক্ষার অগ্রগতির ক্ষেত্রে করণীয় নির্ধারণে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অর্থায়নে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading