মৌলভীবাজারে পুকুর থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

মৌলভীবাজারে পুকুর থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, আপডেট ২০:০০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নয়াগাঁও এলাকার দেবপাড়ায় বাড়ির পুকুর থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও দেবপাড়ায় লন্ডনি ধনাই মিয়ার বাড়িতে পুকুরে থাকা হাসঁ ধরে ভক্ষণের সময় হাঁসের ডাকে বাড়ির লোকজন এসে দেখেন বিশাল আকৃতির অজগর সাপ হাসটিকে গিলে খাচ্ছে।

পরে বাড়ির লোকজন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে পুকুর পাড় থেকে অজগর সাপটি উদ্ধার করে।

বাড়ির লোকজন জানান, অজগরটি একটি হাঁস খেয়ে পুনরায় আরেকটি হাঁস খেতে গেলে ভাসমান হাঁসগুলো একসঙ্গে হইচই করলে বিষয়টি বাড়ির লোকজন আঁচ করতে পারে। এতে পুকুরে অজগরটির অস্তিত্ব জানা যায়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে বাড়ির লোকজন অজগরটির খবর জানায়। স্বপন দেব সজল সোমবার দুপুরে ওই বাড়িতে উপস্থিত হয়ে পুকুরে তল্লাশি চালিয়ে অজগরটি উদ্ধার করা হয়।

সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, পাহাড় টিলায় খাদ্য সংকট দেখা দেয়াতে বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে পড়ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading