কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:৪০

ইতিহাসে প্রথমবারের মতো কাতার সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ। এই চার ক্রীড়াবিদ হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার ফাউন্ডেশন এই চার নারী ক্রীড়াবিদকেও আমন্ত্রণ জানিয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘আর্থানা শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে এখন চারদিনের সফরে কাতার রয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সোমবার (দোহার সময়) (২১ এপ্রিল) রাত ৯:৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অধ্যাপক ইউনূস হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

এর আগে, তিনি সোমবার সন্ধ্যা (ঢাকা সময়) ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading