ড. ইউনূসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সঠিক ছিল না: দুদক আইনজীবী

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সঠিক ছিল না: দুদক আইনজীবী

উত্তরদক্ষিণ। বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, আপডেট ১২:০০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান বলেছেন, আমি মনে করি ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না।

বুধবার (২৩ এপ্রিল) আপিল বিভাগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা বাতিলের পর তিনি একথা বলেন।

আসিফ হাসান বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সারাবিশ্বে সম্মানিত। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। শতবর্ষে আর কোনো বাংলাদেশি নোবেল পাবেন কি না, জানি না।

এদিন ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ।

সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। প্রধান বিচারপতিসহ বেঞ্চের চার বিচারপতি সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে করে নেয় দুর্নীতি দমন কমিশন।

ড. ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন, তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ড. মুহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading