৬ সদস্যের নিয়োগ বাতিল করে পিএসসি’র প্রজ্ঞাপন

৬ সদস্যের নিয়োগ বাতিল করে পিএসসি’র প্রজ্ঞাপন

উত্তরদক্ষিণ। বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:৩০

প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৪৪তম বিসিএসের ২২২ জনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। এ পরীক্ষার প্রার্থীদের মধ্যে অনেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থী। তারা আগে লিখিত পরীক্ষায় অংশ নিতে চান। ফলে তাদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানায় পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ই-মেইলে আবেদনের প্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলেও জানিয়েছে পিএসসি।

জানা যায়, আগামী ৮ মে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভা দিচ্ছেন। ফলে তারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি নিয়ে তারা টানা আন্দোলনও করেন।

এর প্রেক্ষিতে পিএসসি জানায়, যদি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কারও ৪৪তম বিসিএসের ভাইভা পড়ে যায়, তাহলে তার মৌখিক পরীক্ষা স্থগিত রাখা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading