কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ইন্ডিয়া-পাকিস্তান: দ্য ইকোনমিস্ট
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল), ২০২৫, আপডেট ০০:০৫
ইন্ডিয়া অধিকৃত জম্মু-কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পাহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। পর্যটকরা একে ‘মিনি সুইজারল্যান্ড’ বলে ডাকে। সম্প্রতি ইন্ডিয়া সরকার ওই অঞ্চলে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছিল বলে দাবি করে। এরপর এটা এতটা জনপ্রিয়তো যে সব সময় হাজার হাজার পর্যটক এলাকাটিতে ভিড় জমাতে শুরু করে।
কিন্তু গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পাহেলগামে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটে। তাতে অন্তত ২৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন। বেশিরভাগই পর্যটক যার মধ্যে অন্তত একজন বিদেশিও রয়েছেন বলে খবরে বলা হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায় বলে জানা গেছে। এটি ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে।
হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে ইন্ডিয়ার পুলিশ বলছে, ইন্ডিয়া শাসনের বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। ইন্ডিয়ার সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে এবং এর বিরুদ্ধে দৃঢ় ও দ্রুত জবাব চেয়েছেন তারা।
উল্লেখ্য, ২০১৯ সালে সন্ত্রাসী হামলায় ৪০ জন ইন্ডিয়ান আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ইন্ডিয়া পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করেছিল। তখন ইন্ডিয়ান একটি যুদ্ধবিমান পাকিস্তানে বিধ্বস্ত হয় এবং পাইলটকে পরে ইন্ডিয়ার কাছে ফিরিয়ে দেয়া হয়।
ইউডি/এবি

