গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির

গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল), ২০২৫, আপডেট ২২:০০

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানে পরিচালিত গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করার দাবি জানিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দলটির গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানান তিনি।

জামায়াত আমির বলেন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষেই বাংলাদেশে নির্বাচন হতে হবে। এরআগে, এদেশে কোনো নির্বাচন জাতি মেনে নেবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading