র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী

র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল), ২০২৫, আপডেট ২০:৩০

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

র‌্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম। বর্তমান মুখপাত্র আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাহিনীটির অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading