পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিপির সংবাদ সম্মেলন আজ

পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিপির সংবাদ সম্মেলন আজ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, আপডেট ০০:২৫

পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম আজ সোমবার (২৮ এপ্রিল) সংবাদ সম্মেলন ডেকেছেন।

এদিন বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে পুলিশ সপ্তাহ উদযাপন নিয়ে কথা বলবেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার রবিবার রাতে এ তথ্য জানান।

আগামী ২৯ এপ্রিল (মঙ্গলবার) পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading