ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
ফাইল ফটো

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১২:৫৫

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) রাতে ও সোমবার (২৮ এপ্রিল) ভোরে ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, রবিবার মধ্যরাতে ব্যাংক টাউন এলাকায় সড়ক পারাপারের সময় হৃদয় চন্দ্র দাশ ও অর্চনা রানী নামে দুইজনকে একটি দ্রুতগতির প্রাইভেটকার চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে সোমবার ভোরে গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের হেলপার আনোয়ারুল ইসলাম ছিটকে সড়কে পড়ে গিয়ে মারা যান।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাভার হাইওয়ে পুলিশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading