আসন্ন বাজেট হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য: অর্থ উপদেষ্টা

আসন্ন বাজেট হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য: অর্থ উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:০৫

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভুল-ত্রুটি থাকবে, তবুও চেষ্টা করছি। সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ চলছে। আমাদের কোনো এজেন্ডা নেই, একটু সহানুভূতিশীল হলে সরকারও সহানুভূতিশীল হবে।

বেসরকারি খাত এগিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার সব করবে, এই ধারণা থেকে সামনে বাড়তে হবে। যতটুকু পারি চেষ্টা করব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) দাতা সংস্থাগুলোর কাছে অর্থ চাওয়া হচ্ছে বেসরকারি খাত ও ব্যবসার জন্য, সরকারের জন্য নয়।

কর অবকাশ ধারণা থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, রাজস্ব আহরণ বাড়াতে হবে। কর দিলে সমাজ ও দেশের উপকার হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading