এবার পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল ইন্ডিয়া

এবার পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০১ মে), ২০২৫, আপডেট ২১:৪৫

কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইন্ডিয়া। এই ব্যবস্থার মধ্যে পড়লেন দেশটির তারকারা। ইন্ডিয়ার বিনোদন জগতেও তাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে।

ইন্ডিয়াশাসিত কাশ্মীরের পেলেহগামের বৈসরণ এলাকায় গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হন। ইন্ডিয়ার পক্ষ থেকে এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়। অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তের শূন্যরেখায় গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইন্ডিয়ায় পাকিস্তানি তারকাদের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর একটা বড় অংশ ইন্ডিয়ান। কিন্তু পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রতিবেদনে বলা হয়, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ইন্ডিয়া সরকার। বৃহস্পতিবার (০১ মে) সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে কাজ করছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো শিল্পীরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading