মৎস্য ও প্রাণিসম্পদ মানুষের টিকে থাকার জন্য জরুরি: ফরিদা আখতার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১৫:৩০
দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শুক্রবার (২ মে) দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলায় বক্তৃতা করেন তিনি।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি। মানুষের পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যদের নারীর ক্ষমতায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৎস্য এবং প্রাণিসম্পদে নারীদের অবদান বেশি হলেও কোনো স্বীকৃতি নেই।
পুনাকের কার্যক্রম পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে ফরিদা আখতার বলেন, ‘আগে মিছিল-মিটিং করার সময় মহিলা পুলিশ থাকলে আশ্বস্ত হতাম যে পুলিশ আমাদের গায়ে হাত দেবে না।’
ইউডি/এআর

