শরীরে ক্ষত অবস্তায় ডলফিনটি পাওয়া গেল বঙ্গোপসাগরের মোহনায়

শরীরে ক্ষত অবস্তায় ডলফিনটি পাওয়া গেল বঙ্গোপসাগরের মোহনায়

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১৭:৫৫

বরগুনায় বঙ্গোপসাগরের মোহনা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (২ মে) দুপুর ১টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে বঙ্গোপসাগরের মোহনায় মৃত ডলফিনটি ভাসতে দেখেন জেলেরা। পরে জেলেদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে একটি পরিবেশবাদী সংগঠনের কর্মীরা মৃত ডলফিনটি উদ্ধার করেন। এসময় ডলফিনটির শরীরে গভীর আঁচড় ও কাটার ক্ষতচিহ্ন পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, সমুদ্রে চলাচলরত নৌযানের প্রোপেলারের আঘাতে মৃত্যু হয়েছে ডলফিনটির।

এ বিষয়ে তালতলী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, একটি মৃত ডলফিন উদ্ধারের খবর পেয়েছি। বন বিভাগের পক্ষ থেকে মৃত ডলফিনটির বিষয়ে ঊর্ধতন কর্মকর্তা ও তালতলী প্রশাসনের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading