সমাবেশ মঞ্চে এনসিপি নেতাদের নামাজ আদায়
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১৯:৪৫
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করেছেন।
শুক্রবার (২ মে) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করা সমাবেশ মঞ্চে আসরের নামাজ আদায় করেন তারা। দলটির সদস্যসচিব আখতার হোসেন নামাজে ইমামতি করেন।
এর আগে বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন দলটির নেতাকর্মীরা।
সরেজমিন দেখা যায়, ঢাকার বিভিন্ন জোনের এবং ঢাকার বাইরের জেলা থেকে দলটির কেন্দ্রীয় নেতারা খণ্ড খণ্ড মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশে আসছেন। অনেকের হাতে প্লাকার্ড পোস্টার দেখা গেছে।
মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্য নেতারা।
ইউডি/এআর

