গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প

গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। শনিবার (০৩ মে), ২০২৫, আপডেট ২০:২০

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও অন্যান্য গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মাত্র চার মাসের মধ্যেই গোটা গোয়েন্দা কাঠামোকে বদলে ফেলার পরিকল্পনা নেয়া হয়েছে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন ধনকুবের ইলন মাস্ককে নিয়ে দেশটির বিভিন্ন সরকারি দফতরে বাজেট কমানোর নামে কাটছাঁট শুরু করেন ট্রাম্প। এতে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি কর্মকর্তা চাকরি হারিয়েছেন।

এরই ধারাবাহিকতায় এবার আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও অন্যান্য গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে চমকে উঠেছে গোটা নিরাপত্তা মহল।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ১২০০ কর্মকর্তা ছাঁটাই করা হবে। একই সঙ্গে গোয়েন্দা বিভাগের অন্যান্য শাখা থেকেও কয়েক হাজার জনকে ছাঁটাই করা হবে বলেও জানানো হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading