এবার নিজেদের সব বন্দরে ইন্ডিয়ান জাহাজ নিষিদ্ধ করলো পাকিস্তান

এবার নিজেদের সব বন্দরে ইন্ডিয়ান জাহাজ নিষিদ্ধ করলো পাকিস্তান

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ মে, ২০২৫, আপডেট ১৪:১০

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইন্ডিয়া ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ মে) নিজেদের সব বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে ইন্ডিয়ার পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

শনিবার (১ মে) ভারতের জাহাজ চলাচলবিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ইন্ডিয়ার কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ইন্ডিয়ার পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। ইন্ডিয়া জনগণ, সম্পদ ও ইন্ডিয়ার জাহাজ চলাচলের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এ আদেশ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ার এই আদেশের পর পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ইন্ডিয়া কোনো বন্দরে যাবে না।

এ বিষয়ে যেকোনো ব্যতিক্রম বা ছাড়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পর ‘কেস-টু-কেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

এদিকে, ইন্ডিয়া সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে দেশটি থেকে সব ধরনের প্রত্যক্ষ-পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।

ইন্ডিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার (২ মে) বিজ্ঞপ্তিতে বলেছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে সব ধরনের ডাক ও পার্সেলও নিষিদ্ধ করেছে ভারত। শনিবার এক বিজ্ঞপ্তিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এই তথ্য জানায়।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ওই হামলার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

সূত্র: ডন

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading