এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন, ৫ জুন থেকে শুরু

এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন, ৫ জুন থেকে শুরু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, আপডেট ১৫:১৫

১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুই দিন অফিস খোলা থাকবে। এর আগে এবার ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। 

এবার ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি থাকবে। আজ মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

পরে প্রেস সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি  নিশ্চিত করেন। ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে বলে জানান তিনি। ছুটি থাকবে টানা ১০ দিন, ১৪ জুন পর্যন্ত।

তিনি আরও জানিয়েছেন, ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুই দিন অফিস খোলা থাকবে।

ওই পোস্টে প্রেস সচিব আরও লিখেছেন, উপদেষ্টা পরিষদের সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে এবার ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading