অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা

অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৬ মে), ২০২৫, আপডেট ২২:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসাধীন অবস্থায় থাকা মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছেছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে করে স্কয়ারে আসেন। সেখান থেকে তিনি তার নিজ বাসভবন মাহবুব ভবনে যাবেন বলে জানা গেছে।

এদিকে ডা. জুবাইদা রহমানের আগমন ঘিরে মাহবুব ভবনে রঙ ও সাজসজ্জা করা হয়েছে। স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ভবনের সামনের দেয়ালটির ওপরে বসেছে কাঁটাতারের বেষ্টনি। নিরাপত্তার স্বার্থে ভবনটির প্রধান ফটক বন্ধ রাখতে দেখা গেছে। তবে ভেতরে লোকসমাগম ছিল।

এছাড়াও ভবনটির সামনে ও আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জুবাইদা।

জুবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ সালের ৪ নভেম্বর থেকে ১৯৮৪ সালের ৬ অগাস্ট পর্যন্ত বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরপর হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময় তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading