পাকিস্তানে ইন্ডিয়ার হামলার পর এক লাইনের বার্তা রাহুল গান্ধীর

পাকিস্তানে ইন্ডিয়ার হামলার পর এক লাইনের বার্তা রাহুল গান্ধীর

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ মে, ২০২৫, আপডেট ১৩:৫০

পাকিস্তানে ইন্ডিয়ার বাহিনীর হামলার ঘটনার পর এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ইন্ডিয়ার প্রধান বিরোধী দল, ইন্ডিয়ার জাতীয় কংগ্রেস।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ!’

ইন্ডিয়ার রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেও বলেছেন, তার দল ইন্ডিয়ার সশস্ত্র বাহিনীর জন্য ‘অত্যন্ত গর্বিত’। খবর আল জাজিরা’র।

এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, আমরা তাদের (সশস্ত্র বাহিনী) দৃঢ় সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই। পহেলগাম হামলার দিন থেকে ইন্ডিয়ার জাতীয় কংগ্রেস স্পষ্টভাবে সীমান্তবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে দাঁড়িয়েছে।

খাড়গে আরও লেখেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি এবং ইন্ডিয়ার জাতীয় কংগ্রেস আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। আমাদের নেতারা অতীতে পথ দেখিয়েছেন এবং জাতীয় স্বার্থ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।’

এদিকে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, তিনি তাদের জন্য গর্বিত।

এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার’ প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিন্দুর’।

তিনি আরও লেখেন, মোদি সরকার ইন্ডিয়া এবং তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। ইন্ডিয়ার সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading