বিয়ের প্রলোভনে বিধবা নারীর সঙ্গে সম্পর্ক, অতঃপর…
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৮ মে, ২০২৫, আপডেট ১১:১০
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে এক বিধবা (৩০) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামের গোলাম সরোয়ারের (৪০) বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ৫ মে থেকে বিয়ের দাবিতে ভুক্তভোগী ওই নারী সরোয়ারের বাড়িতে অবস্থান করছেন। পার্শ্ববর্তী বরগুনা জেলার পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের বাবুল হাওলাদারের সঙ্গে বিয়া হয়েছিল তার।
শিপন (৬) এবং রিপন (৩) নামের দুই শিশুসন্তান জন্ম নেয় তাদের ঘরে। কিন্তু ৩ বছর আগে স্বামী মারা গেলে সন্তানদের নিয়ে বাবার বাড়ি দেউলী সুবিদখালী ইউনিয়নের চরখালী এলাকার একটি সরকারি ঘরে বসবাস করছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন,, ২ মাস আগে গাড়িতে বসে সরোয়ারের সঙ্গে পরিচয় হলে ফোন নম্বর নেয়। তারপর থেকে আমাকে ফোন দিয়ে কথা বলতো। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায় সময়ই সে আমার ঘরে এসে রাত্রি যাপন করতো। তিনি বলেন, সে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক করেছে। এখন আমি অন্তঃসত্ত্বা। বিয়ে করবে বলে সে তার বাড়িতে আসতে বলছে, কিন্তু আমি আসার পরে সে পালিয়ে যায়। দু’দিন ধরে তার বাড়িতে আছি। তার পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে।
এ বিষয়ে অভিযুক্তর পিতা শাহ আলম মল্লিক বলেন, ছেলে বিয়ে করলে আমার কোন সমস্যা নেই।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ইউডি/মেহেদী হাসান/কেএস

