ইন্ডিয়ার ২১ বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ

ইন্ডিয়ার ২১ বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৮ মে, ২০২৫, আপডেট ১৫:৪০

পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইন্ডিয়ার ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৭ মে) সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ার সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২১টি বিমানবন্দরগুলো ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট চলাচলে বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

যদিও এ বিষয়ে ইন্ডিয়ার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বুধবার ইন্ডিয়ার প্রধান বিমান সংস্থাগুলো জানিয়েছে, পাকিস্তানে ভারত বিমান হামলা চালানোর পর কয়েকটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত যাত্রীদের কী করণীয় তা নিয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে।

বুধবার ইন্ডিয়ার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায় এবং অনেক বিমানবন্দরে যাত্রীদের ফেরত পাঠাতে দেখা যায়।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সূত্রে ইন্ডিয়ার সংবাদমাধ্যম দ্য হিন্দু পত্রিকার হাতে আসা একটি নোটিশ টু এয়ারম্যান (এনওটিএএম)-এ জানানো হয়, এই তালিকায় জম্মু-কাশ্মীর ও লেহ-এর পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাট রাজ্যের একাধিক বিমানবন্দর অন্তর্ভুক্ত রয়েছে।

এনওটিএএম অনুযায়ী, জম্মু ও শ্রীনগর (জম্মু-কাশ্মীর), লেহ; অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা (পাঞ্জাব); শিমলা ও ধরমশালা (হিমাচল প্রদেশ); যোধপুর, বিকানের, জয়সলমের, কিশনগড় (রাজস্থান); ভূজ, জামনগর, রাজকোট, মুন্দ্রা, পোরবন্দর, কান্ডলা, কেশোদ (গুজরাট) বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও গোয়ালিয়র ও হিন্দন বিমানবন্দরেও ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে বলে এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে বিভিন্ন এয়ারলাইনস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading