সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন গভর্নর

সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন গভর্নর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৮ মে, ২০২৫, আপডেট ১৪:১০

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (০৮ মে) সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন তিনি। মেলা উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন স্টলের উদ্যোক্তারা গভর্নরকে স্বাগত জানান।

আজ থেকে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা আগামী রবিবার (১১ মে) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এখানে নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করতে পারবেন এবং নতুন ব্যবসায়িক ধারণা সম্পর্কে জানতে পারবেন।

ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী এই মেলা নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করবে এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ জানায়, এবারের মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় আগত দর্শনার্থীরা এসএমই খাত সম্পর্কিত পণ্য ও সেবার বিস্তারিত তথ্য জানার সুযোগ পাচ্ছেন।

মেলায় অংশগ্রহণকারী ৭০ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। এ ছাড়া, মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে সিএমএসএমই খাত ও সমসাময়িক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে, যাতে সবাই সেমিনার ও পণ্য প্রদর্শনী উপভোগ করতে পারেন। চার দিনের এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading