আমেরিকায় পোশাক রফতানিতে শীর্ষ প্রবৃদ্ধি বাংলাদেশে
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৮ মে), ২০২৫, আপডেট ২৩:৫৯
বিশ্ববাজারের প্রতিযোগিতা ছাপিয়ে আমেরিকায় তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
মার্কিন বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে আমেরিকায় বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ২৬ দশমিক ৬৪ শতাংশ, যা বিশ্বের প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
এই সময়ে বাংলাদেশ থেকে মোট ২ দশমিক ২২ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে, যেখানে আগের বছর ছিল ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। শুধু রফতানির অঙ্কেই নয়, পরিমাণের দিক থেকেও বাংলাদেশ ২৫ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে।
ইউডি/এবি

