পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল: দীপিকা

পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল: দীপিকা

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ মে, ২০২৫, আপডেট ১০:২০

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাতৃত্বকাল নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্ক হয়েছে অনেক। তারা দাবি করেছিলেন, তার স্ফীতোদরটাই নাকি নকল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার গর্ভাবস্থায় নাকি তৈরি হয়েছিল জটিলতা।

কী ধরনের জটিলতা এবং সন্তান জন্ম দেওয়ার পরে কীভাবে আবার আগের চেহারায় ফিরছেন, সব নিয়েই আলোচনা করেছেন দীপিকা। গর্ভাবস্থা ও সন্তানধারণের পরে প্রতিটি পদক্ষেপ খুব বুঝে-শুনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গর্ভাবস্থার শেষ তিন মাস নাকি বেশ বেগ পেতে হয়েছিল তাকে। সেই সময়ে নিয়মিত যোগাভ্যাস করতেন তিনি। তবে শরীরে এত যন্ত্রণা হত যে নিজের শরীরের কিছু অংশ নতুন করে চিনেছেন। অভিনেত্রীর কথায়, ‘হঠাৎ করে আমার শরীরে কিছু অংশ নতুন করে চিনতে শুরু করলাম, কারণ সেই অংশগুলোয় ব্যথা করছে। তবে ওই পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল।’

সন্তান জন্ম দেওয়ার পরে সাঁতার থেকে শুরু করে কার্ডিয়ো করেছেন ওজন কমানোর জন্য। আপাতত কাজ থেকে কিছু দিন নিজেকে সরিয়ে রেখেছেন দীপিকা। ফের কবে কাজে ফিরবেন, সেই বিষয়েও তিনি নিশ্চিত নন। আপাতত জীবনের নতুন অধ্যায় নিয়েই তিনি ব্যস্ত।

পেশাদার অভিনেত্রী হিসেবে পরিচিত দীপিকা। তবে মা হওয়ার পরে আবার আগের ছন্দে কাজে ফিরতে পারবেন কি না তা নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে রয়েছেন। কাজে ফিরলেও, আগে দুয়ার সঙ্গে সময় কাটিয়ে তারপরে কাজে সময় দেবেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading