ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস
উত্তরদক্ষিণ। রবিবার, ১১ মে, ২০২৫, আপডেট ১১:৪০
রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড হয়েছিল গতকাল যা আজও অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (১১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকার কোথাও বৃষ্টি হয়নি।
ইউডি/কেএস

