নেইমারের বিলাসবহুল গাড়ির তালিকায় এবার যোগ হল পোরশে ৯১১
উত্তরদক্ষিণ। রবিবার, ১১ মে, ২০২৫, আপডেট ১৭:০০
বিলাসবহুল গাড়ির প্রতি নেইমারের প্রেমের কথা সবারই জানা। নানান সময়ে বিলাসবহুল গাড়ি কিনা আলোচনায় এসেছেন ব্রাজিলের এই তারকা। এবার সেই তালিকায় যোগ হল পোরশে ৯১১ জিটি৩ আরএস।
নেইমার যে পোরশে গাড়িটি কিনেছেন সেটার মূল্য ২ লাখ ৪১ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২ কোটি ৯২ লাখ টাকার উপরে। ফর্মুলা ওয়ানে যে ধরনের গাড়ি দেখা যায়, তেমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে।
নেইমারের এই পোরশে ৯১১ জিটি৩ আরএস ৫২৫ হর্সপাওয়ারের ইঞ্জিন রয়েছে। যা ০ থেকে ১০০ কিলোমিটার তুলতে পারে মাত্র ৩.২ সেকেন্ডে। এটি মূলত একটি স্পোর্টস কার। তবে এটি সাধারণ সড়কেও অনায়াসে চালানো যাবে।
পোরশে ৯১১ জিটি৩ আরএস।
পোরশের এই নতুন গাড়িটি ছাড়াও নেইমারের সংগ্রহে আছে মার্সিডিস ক্লাস জি, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, লাম্বোরগিনি হুরাকান এসটিও, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স এবং রেঞ্জ রোভার ফার্স্ট এডিশন।
ইউডি/এআর

