অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্যকে আটক করল সেনাবাহিনী

অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্যকে আটক করল সেনাবাহিনী

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ মে, ২০২৫, আপডেট ১৪:৫০

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে জীবন চাকমা (২৮) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে।

শনিবার (১০মে ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি টহল দল দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে জীবন চাকমাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে উদ্ধার করা মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র সদস্য। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আটক জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading