নতুন রেকর্ড গড়লেন এমবাপ্পে

নতুন রেকর্ড গড়লেন এমবাপ্পে

উত্তরদক্ষিণ। রবিবার (১১ মে), ২০২৫, আপডেট ২৩:৪০

মৌসুমের শেষ এল ক্লাসিকোর শুরুতেই এমবাপ্পের ঝলক। বার্সেলোনার মাঠে ১৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে বসেন ফরাসি এই তারকা। আর তাতেই রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের ইতিহাস গড়লেন এমবাপ্পে।

তিন দশকের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল চিলির কিংবদন্তি ইবান সামোরানোর। ক্লাবটির হয়ে শুরুর মৌসুমে (১৯৯২-৯৩) ৪৫ ম্যাচে ৩৭ গোল করেছিলেন এই ফুটবলার। এতদিন এই রেকর্ডটি ছিল তার দখলেই।

রোববার (১১ মে) বার্সেলোনার বিপক্ষে পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সামোরানোর পাশে বসেন এমবাপ্পে। ১৪ মিনিটে ভিনিসিয়াসের থ্রু বল ধরে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি, আর তাতেই নতুন রেকর্ড গড়েন তিনি।

ম্যাচের ৭০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। বক্সের ভেতরে এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ান ভিনিসিয়াস। গোল মুখের সামনে থেকে আলতো টোকায় বল জালে জড়ান এমবাপ্পে।

ইউরোপের সফলতম ক্লাব রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে এখন পর্যন্ত ৩৯ গোল করেছেন এমবাপ্পে। রবার্ট লেভানডোভস্কিকে (২৫) ছাড়িয়ে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠলেন ফ্রান্সের এই তারকা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading