বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, আপডেট ১৯:০০

আমেরিকা-ইরান পারমাণবিক চুক্তি হওয়ার প্রত্যাশাকে সামনে রেখে বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম। ব্যারেলপ্রতি দাম কমেছে ১ ডলারেরও বেশি। নিম্নমুখী প্রাকৃতিক গ্যাস ও গ্যাসোলিনের দামও।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রেডিং ইকনোমিকস।

এতে বলা হয়, আমেরিকা-ইরান পারমাণবিক চুক্তি হওয়ার প্রত্যাশাকে সামনে রেখে বৃহস্পতিবার দিনের শুরুর লেনদেনে বিশ্ববাজারে ১ ডলারের বেশি কমে গেছে অপরিশোধিত তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৬৬ সেন্টে নেমেছে।

আর আমেরিকা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৩০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয়েছে ৬১ ডলার ৭০ সেন্ট।

এদিকে, আগামী দুই সপ্তাহ চাহিদা কম থাকবে এমন পূর্বাভাসে আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দাম। আজ এই জ্বালানির দাম প্রতি এমএমবিটিইউ শূন্য দশমিক ৮০ শতাংশ কমে ৩ ডলার ৪৬ সেন্টে নেমেছে। এক সপ্তাহে দাম কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ।

নিম্নমুখী গ্যাসোলিনের দামও। প্রতি গ্যালনের দাম শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে নেমেছে ২ ডলার ১২ সেন্টে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading