ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে: মৎস্য উপদেষ্টা

ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে: মৎস্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ মে, ২০২৫, আপডেট ১:১৬

ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, আমরা এ অন্যায়ের বিচার চাই।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘ফারাক্কায় বাঁধ দিয়ে পানি বন্ধ করে রেখে ইন্ডিয়া অন্যায় করেছে। অন্যায়ের প্রতিবাদে মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা লং মার্চ করেছিলেন। আমরা এখন ন্যায্য হিস্যা আদায় করব। সেটার জন্য ইন্ডিয়ার সঙ্গে আবারও চুক্তি করব। যদি হিস্যা ঠিক মতো না পাই, তাহলে আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে যাব।’

ফরিদা আখতার বলেন, ‘ফারাক্কার প্রভাবে সরাসরি ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতির শিকার। এটার ফলে জীবন-জীবিকা, মাছ ও জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। পানি শুকিয়ে এদেশে কারবালা তৈরি হয়েছে। এটার ন্যায্য বিচার ও হিস্যা চাই আমরা।’

পরে তিনি ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের র‍্যালি ও আলোচনা সভায় যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading