ফের নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে ২১ মে

ফের নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে ২১ মে

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ মে, ২০২৫, আপডেট ০৯:০০

দেশীয় এয়ারলাইন্স নভোএয়ার আগামী ২১ মে আবারও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সেই সঙ্গে টিকিটের দামে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

তিনি বলেছেন, “আগামী বুধবার ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। এ সময়ে আমরা যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।”

মফিজুর রহমান আরো বলেন, “উন্নত যাত্রীসেবায় আমরা সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণসেবা দেওয়াই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।”

যাত্রীরা আজ থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। তবে, ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে (VQWEBAPP) লিখে টিকেট কিনতে হবে।

এর আগে গত ২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading