‘রেইড ২’ মুক্তির দুই সপ্তাহ পার, কেমন আয় করছে সিনেমাটি

‘রেইড ২’ মুক্তির দুই সপ্তাহ পার, কেমন আয় করছে সিনেমাটি

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ মে, ২০২৫, আপডেট ১:

বলিউড তারকা অজয় দেবগনের ক্রাইম থ্রিলার সিনেমা ‘রেইড ২’ নির্মাণ করেছেন রাজ কুমার গুপ্তা। শুরু থেকেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছে। গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে অজয় ছাড়াও রীতেশ দেশমুখের অভিনয় সবার মন জয় করেছে।

এদিকে ‘রেড ২’ সমালোচকদের কাছ থেকেও দারুণ রিভিউ পেয়েছে। এক কথায় বক্স অফিসে অজয়ের এ সিনেমা সুপার হিট। এটা অজয়ের ২০১৮ সালের সিনেমা ‘রেইড’র সিক্যুয়েল, সেটিও বক্স অফিসে হিট হয়েছিল। পেয়েছিল তুমুল প্রশংসা।

এদিকে ‘রেইড-২’ সিনেমার মুক্তির দুই সপ্তাহ পার করেছে এরই মধ্যে ‘রেড ২’ সিনেমাটি বৃহস্পতিবারের বক্স অফিস কালেকশন জানা গেছে। সেই আয় খারাপ না হলেও আগের চেয়ে আয় অনেকটাই কমেছে। জেনে নেওয়া যাক বক্স অফিসে সিনেমাটি কত আয় করেছে-

১ মে মুক্তির প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’ সিনেমার আয় ছিল ১৯.২৫ কোটি রুপি। ২ মে মুক্তির দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ১২ কোটি রুপি।

৩ মে মুক্তির তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’সিনেমা আয় ছিল ১৮ কোটি রুপি। ৪ মে মুক্তির চতুর্থ দিন (রোববার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি রুপি।

৫ মে মুক্তির পঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ৭.৫ কোটি রুপি। ৬ মে মুক্তির ষষ্ঠ দিনে (মঙ্গলবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ৭ কোটি রুপি। ৭ মে মুক্তির সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ৪.৭৫ কোটি রুপি।

৮ মে মুক্তির অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.১৫ কোটি রুপি। ৯ মে মুক্তির নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি রুপি। ১০ মে মুক্তির দশম দিনে (দ্বিতীয় শনিবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ৮.২৫ কোটি রুপি।

১১ মে মুক্তির এগারো দিনে (দ্বিতীয় বোরবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ১১.৭৫ কোটি রুপি। ১২ মে মুক্তির বারোতম দিনে (দ্বিতীয় সোমবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ৪.৮৫ কোটি রুপি।

১৩ মে মুক্তির তেরোতম দিনে (দ্বিতীয় মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৫ কোটি রুপি। ১৪ মে মুক্তির চৌদ্দতম দিনে (দ্বিতীয় বুধবার) ‘রেইড ২’সিনেমার আয় ছিল ৩.৩৫ কোটি রুপি। ১৫ মে মুক্তির পনেরোতম দিনে (দ্বিতীয় বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৩.৩৫ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে, ১৩৬.৩৫ কোটি রুপি।

‘রেইড ২’ সিনেমাটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে অক্ষয় কুমারের ‘কেসারি ২’ এবং সানি দেওলের ‘জাট’ সিনেমার মতো অনেক সিনেমাকে তুমুল প্রতিযোগিতার মুখে ফেলেছে। এ দুই সিনেমার চেয়ে ভালো ব্যবসা করছে ‘রেইড-২’।

‘রেইড ২’ সিনেমাটিতে অজয় দেবগন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার অমি পট্টনায়েকের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। একই সঙ্গে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন রীতেশ দেশমুখ। সিনেমাটিতে বাণী কাপুরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading